২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালীতে খালে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে খালে গোসল করতে নেমে এক শিশু মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2019, 06:46 PM

Updated : 18 Aug 2022, 05:31 PM

বুধবার উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর জ্যৈষ্ঠ্যপুরা হাটখোলা এলাকার ভান্ডালজুরি খালে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

নিহত জান্নাতুল মাওয়া জেসি (১০) ওই এলাকার রমজান আলী ওরফে লালু মিয়ার মেয়ে।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাড়ির কাছে ভান্ডালজুরি খালে প্রতিদিনের মতো গোসল করতে নামে জেসি। খালে পানি বেশি থাকায় সে তলিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে তিনটার দিকে মেয়েটির লাশ উদ্ধার করে বলে জানান চেয়ারম্যান।