২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম শহরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2019, 08:36 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

শুক্রবার বিকেল নগরীর আকবর শাহ থানার এ কে খান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নিহত রহুল আমিনের (৮০) বাড়ি চুয়াডাঙ্গা জেলার জাফরনগরে। চট্টগ্রামে তিনি থাকতেন পাহাড়তলী ঢেবার পাড় এলাকায়। সেখানে একটি মসজিদে তিনি ইমামতি করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন রুহুল আমিন।

স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।