২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ক্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

চট্টগ্রাম বন্দরে কনটেইনারবাহী ক্রেনের ধাক্কায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2019, 11:49 PM

Updated : 18 Aug 2022, 05:23 PM

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বন্দরের ছয় নম্বর ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে বলে বন্দর সচিব ওমর ফারুক জানিয়েছেন।

লোকমানের বাড়ি চাঁদপুর জেলায়।

বন্দরের পরিচালক (পরিবহন) তানভীর আহমেদ জানিয়েছেন, ছয় নম্বরের ইয়ার্ডে জাহাজ থেকে কনেটইনার নিয়ে আসা ক্রেনের ধাক্কায় লোকমান ঘটনাস্থলেই নিহত হন। 

দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের এই কর্মকর্তা।