২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকা থেকে নিজ বাসায় বসে ইয়াবা বিক্রি করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2019, 08:50 PM

Updated : 18 Aug 2022, 05:22 PM

সোমবার দুপুরে মতিঝর্ণা এলাকায় অভিযান চালিয়ে রাবেয়া বেগম (৩৫) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

রাবেয়া বেগম স্থানীয় জাকির হোসেনের স্ত্রী। তার কাছ থেকে ১২০টি ইয়াবা ট্যাবলেট পাওয়ার কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্রেতা সেজে আমরা তার সাথে ইয়াবার জন্য যোগাযোগ করি। এরপর বিক্রি করতে সম্মত হলে আমরা ওই বাসায় অভিযানে যাই। সেখান থেকে ১২০পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।”

স্থানীয়দের দাবি, গ্রেপ্তার রাবেয়া বেগম কোনো পদে না থাকলেও নিজেকে যুব মহিলা লীগের ‘নেত্রী’ বলে এলাকায় পরিচয় দিতেন।

লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী হিসেবেও রাবেয়া এলাকায় পরিচিত।