চট্টগ্রামে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আসকার দিঘীর পাড় এলাকায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।
শিশুটির বাবার করা মামলায় ওই যুবককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হলেও ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে।
সন্ধ্যায় শাহিন মিয়া (৩৪) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি আসকার দিঘীর পাড় এলাকায় একটি কলোনির বাসিন্দা। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ৩ নম্বর ওয়ার্ডে। তিনি পেশায় ট্রাকচালক।
ওই শিশুর (২২) পরিবারও আসকার দিঘীর পাড় এলাকার একই কলোনির বাসিন্দা।
“এসময় তাকে একা পেয়ে অন্য একটি ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে শাহিন। এসময় এক প্রতিবেশী ঘটনাটি দেখে ফেললে শাহিন পালিয়ে যায়।”
দুপুরে পালিয়ে গেলেও আবার এলাকায় ফিরে আসেন শাহিন। তখন সন্ধ্যায় স্থানীয়রা শাহিনকে আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, “এলাকাবাসী আটকের পর শাহিনকে আমাদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন। তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”
