ঘুমন্ত সহকারীর ওপর দিয়ে ট্রাক চালিয়ে দিলেন চালক
চট্টগ্রাম মহানগরীর ঈদগাঁ এলাকায় ট্রাকের চাপায় ওই গাড়ির সহকারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ডবলমুরিং থানাধীন ঈদগাঁ কাঁচা রাস্তা এলাকায় মুনমুন কমিউনিটি সেন্টারের পাশে একটি গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাকিল (২০) পাহড়তলী এলাকায় থাকতেন বলে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ডবলমুরিং থানার এসআই হারুনুজ্জামান রোমেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থেমে থাকা ট্রাকটির নিচে শাকিল শুয়ে ছিল। সকালে চালক ট্রাকটি সরাতে গেলে শাকিল চাপা পড়ে মারা যায়।”
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়েছে।
