২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2019, 01:31 PM

Updated : 08 Apr 2022, 04:12 PM

নিহত আবুল কালাম (৪৮) সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দেলিপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নয়জনকে আটক করেছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি মো. দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দেলিপাড়া গ্রামে আরিফের দোকানের সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় আবুল কালামকে ছুরিকাঘাত করে ও চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। 

“আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাই। পরে গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

আবুল কালামকে কারা, কেন খুন করে থাকতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ওসি। এ ঘটনা মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।