মেয়াদহীন মিষ্টি ডাস্টবিনে ফেলেও রক্ষা হল না
ভ্রাম্যমাণ আদালত দেখে কিছু মিষ্টি ফেলে দেওয়া হয়েছিল ডাস্টবিনে। আর কিছু মিষ্টির বাক্সে দোকানের কর্মীরা তড়িঘড়ি করে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের স্টিকার লাগানোর চেষ্টাও করেছিলেন।
এতকিছু করেও শেষ রক্ষা হল না মধুবন মিষ্টির দোকানের। ঠিকই গুণতে হয়েছে জরিমানা।
বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইছাপুর বাজারে এ ঘটনা ঘটে।
মেয়াদোত্তীর্ণ খাবারের মোড়কে লাগানোর জন্য এসব স্টিকার দোকানেই পাওয়া যায়
“কিছু রসমালাইয়ের বাক্সে তড়িঘড়ি করে উৎপাদন এবং মেয়াদের স্টিকার লাগানোর চেষ্টা করে। আমাদের উপস্থিতির কারণে লাগানোর কাজ শেষ করতে পারেননি।”
ভ্রাম্যমাণ আদালত আলগা স্টিকার এবং উৎপাদন ও মেয়াদের তারিখবিহীন ২০ কেজি রসমালাই জব্দ করে ।
উৎপাদন ও মেয়াদের তারিখবিহীন পণ্য বিক্রির অপরাধে মধুবনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মধুবনের দোকানের ফ্রিজে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও রসমালাই
ইউএনও রুহুল আমিন বলেন, “দোকানের ব্যবস্থাপকের দাবি করেন তাদের পণ্যের চাহিদা বেশি তাই উৎপাদন এবং মেয়াদের তারিখ লাগাতে হয় না।”
এই দোকানের ব্যবস্থাপককেও ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ৩৫ কেজি মিষ্টি ধ্বংস করা হয়।
