২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় বাইকচালক নিহত

নগরীর পুরাতন বাকলিয়া থানা এলাকায় বাসচাপায় পাঠাও রাইড শেয়ারিং মোটর সাইকেলের চালক নিহত এবং যাত্রী গুরুতর আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2019, 01:21 PM

Updated : 08 Apr 2022, 04:11 PM

সোমবার সকাল নয়টার দিকের ওই দুর্ঘটনায় নিহতের নাম আজাদ (৩০)।

তিনি বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার আবদুস সোবহান সড়কের আবুল কাশেমের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত পাঠাও এর যাত্রীইমরান একই এলাকার আবদুল করিমের ছেলে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরাতন বাকলিয়া থানার সামনে মার্শা পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়।

“সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন।”

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মার্শা পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এর চালককে ধরতে অভিযান চলছে।