২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ীর স্ত্রী হত্যায় একজন গ্রেপ্তার

চট্টগ্রামের কোরবানিগঞ্জে ঘরে ঢুকে এক ব্যবসায়ীর স্ত্রীকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2019, 01:22 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

মঙ্গলবার গভীর রাতে নগরীর কণর্ফুলী থানা এলাকা থেকে মোহাম্মদ সোহেল (৩৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।”

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কোতয়ালী থানাধীন কোরবানীগঞ্জের একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় ওই হতাকাণ্ড ঘটে।

নিহত রোকসানা বেগমের (৪২) ছেলে আবদুল আজিজকে (২১) ছুরিকাঘাত করা হয়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান ওসি।

পুরনো খবর:

দিনেদুপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, আহত ছেলে