২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন রক্ষার তাগিদ মন্ত্রীর

বনের সুরক্ষা করা না গেলে ভবিষ্যতে বাংলাদেশে বসবাস কঠিন হবে বলে মন্তব্র করেছেন পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2019, 09:48 PM

Updated : 18 Aug 2022, 05:12 PM

রোববার চট্টগ্রামে বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট (বিএফআরআই) পরিদর্শনে গিয়ে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, পরিবেশের অস্তিত রাখতে বেশি পরিমাণ বনজ ও ফলদ বৃক্ষ রোপণ করতে হবে। সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন ও এসডিজি কার্যকর করার লক্ষ্যে কাজ করতে হবে।

“বনের সুরক্ষা করতে না পারলে বাংলাদেশে বসবাস করা সম্ভব হবে না। গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে হবে। যে কোনো অনুষ্ঠানে প্রিয়জনকে গাছের চারা উপহার দেবেন।”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার,  মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব আলমগীর মুহাম্মদ মনসুর আলম, বিএফআরআই এর পরিচালক ড. খুরশিদ আক্তার, মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মো. মাসুদুর রহমান বক্তব্য রাখেন।