২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সড়কে ব্যাটারির ত্রুটিতে পুড়ল গাড়ি

চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকায় ব্যাটরির ত্রুটি থেকে আগুন লেগে একটি প্রাইভেটকার পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2019, 09:45 PM

Updated : 18 Aug 2022, 05:09 PM

বুধবার সন্ধ্যা ৭টার দিকে লালখান বাজার মোড়ের অদূরে ম্যাজিস্ট্রেট কলোনির সামনের সড়কে কারটিতে আগুন লাগে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে হঠাৎ আগুন লাগে। পরবর্তীতে গাড়িটির গ্যাস সিলিন্ডারও বিস্ফোরিত হয়।”

ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি গিয়ে সাড়ে ৭টার দিকে আগুন নেভায়।

জসিম উদ্দিন বলেন, “প্রাইভেটকারের ব্যাটারির ত্রুটির কারণে স্পার্কিং থেকে আগুন লেগেছিল। গাড়িটিতে যাত্রী থাকলেও তারা দ্রুত নেমে যাওয়ায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।”