২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাওয়ার থেকে পড়ে রেলকর্মীর মৃত্যু

নগরীর পাহাড়তলী রেলওয়ে কারখানায় টাওয়ারে কাজ করার সময় পড়ে গিয়ে এক কর্মচারী মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2019, 09:22 PM

Updated : 18 Aug 2022, 05:08 PM

শনিবার সকালে কারখানার ওই দুর্ঘটনার পর গুরুতর আহত হাবিবুর রহমান (২৭) নামকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

হাবিবুর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মৃত শফিউর আলমের ছেলে।