সিআইইউতে সাহিত্য সভা
চট্টগ্রামের বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সাহিত্য সেমিনার।
বৃহস্পতিবার জামালখানের সিআইইউ কনফারেন্স রুমে ইংরেজি বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান বক্তা ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া।
তিনি বলেন, “সাহিত্যের সব উপকরণ জীবনের পাঠ থেকে নেওয়া। এটি হচ্ছে এমনই এক আয়না যেখানে আমাদের মানসপট, জীবনধারা, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, বিচিত্র অনুভূতি, ভালোবাসার বহিঃপ্রকাশসহ নানা কিছু ভেসে ওঠে। সাহিত্য একজন মানুষকে নতুনভাবে ভাবতে শেখায়।”
সভাপতির বক্তব্যে স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ও ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, “কালজয়ী সাহিত্যগুলোর সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া, সাহিত্য রচনা ও পাঠ করার পদ্ধতি, সৌন্দর্যবোধ খুঁজে বের করার আগ্রহ জাগানোসহ তাদের মধ্যে গভীর উপলব্ধি ফুটিয়ে তুলতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক রিফাত তাসনীম, মো. সাইফুর রহমান, লেকচারার শাকিলা মোস্তাক, আশিকুর রহমান, মো. রিফাত আহমেদ, নাসিহ উল ওয়াদুদ আলম, উন্মেহানি পিংকি প্রমুখ।
