২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমির জাল দলিলকারী চক্রের দুজন গ্রেপ্তার

জমির জাল দলিল, খতিয়ান তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2019, 08:36 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতের দোয়েল ভবনের নিচ তলায় একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভুয়া সিল, জাল কাগজপত্রসহ তাদের গ্রেপ্তার করা হয় হয় বলে গোয়েন্দা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

গ্রেপ্তার দুইজন হলেন- মো. হাবিবুল্লাহ (৫৬) ও মো. ইউসুফ (৪২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  গোপন সংবাদের ভিত্তিতে দোয়েল ভবনের ১৬ নম্বর দোকানে গোয়েন্দা পুলিশের উত্তর জোনের একটি দল অভিযান চালায়। সেখান থেকে একটি ল্যাপটপ, একটি স্ক্যানার মেশিন, জাল দলিলাদি ও বিভিন্ন সাব-রেজিস্ট্রার কর্মকর্তাদের ৭৫টি সীল মোহর উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ভূমি অফিসের সাব-রেজিস্ট্রার কর্মকর্তাদের সিলমোহর দিয়ে জমির জাল খতিয়ান, নামজারি, জাল দলিল তৈরি করতেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।