২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন থেকে পড়ে চাকার নিচে কিশোর

চট্টগ্রাম নগরীর ঝাউতলা এলাকায় ট্রেন থেকে পড়ে কাটা পড়েছে এক কিশোর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2019, 02:11 PM

Updated : 08 Apr 2022, 03:58 PM

বুধবার সকালে ওই দুর্ঘটনায় নিহত কিশোরের (১৩) নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জিআরপির এসআই জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দোহাজারীগামী ট্রেনের দরজায় ওই কিশোর বসে ছিল। ঝাউতলা এলাকায় ট্রেন থেকে পড়ে চাকার নিচে কাটা পড়ে সে।”

এতে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়। রেল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।