২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় সাড়ে নয় হাজার ইয়াবাসহ আটক ১

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় সাড়ে নয় হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2019, 07:16 PM

Updated : 18 Aug 2022, 04:59 PM

পতেঙ্গা থানার কাঠগড় সিমেন্ট ক্রসিং রোডে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশিকুর রহমান ওরফে জাফরের (২৯) বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর মানিক নগর গ্রামে।

র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশিকুরকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছে ৯৫০০ ইয়াবা পাওয়া যায়।”

জাফর দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানানো হয় র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে।