২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘বখাটেদের’ ছুরিতে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের শিকলবাহা এলাকায় ‘বখাটেদের’ ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2019, 12:57 PM

Updated : 18 Aug 2022, 04:57 PM

মঙ্গলবার গভীর রাতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজম আলীর পুকুর পাড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।  

নিহত আজগর আলী (৩০) ওই এলাকার মোহাম্মদ সালেহর ছেলে।

পুলিশ হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে কর্ণফুলী থানার এসআই মোহাম্মদ হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত সাড়ে এগারটার দিকে আজম আলীর পুকুর পাড়ে একটি টঙ ঘরে স্থানীয় তিন যুবককে ইয়াবা সেবন করতে দেখে বাধা দেন আজগর।

“এ সময় ওই যুবকদের সাথে আজগরের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে তাদের একজন আজগরকে ছুরি মারে।”

হাসপাতালে নেওয়ার পথেই আজগর আলীর মৃত্যু হয় বলে এসআই হোসেন জানান।