২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রাইভেট কারে ২১ কেজি গাঁজা, আটক ২

চট্টগ্রামে একটি প্রাইভেট কার থেকে ২১ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2019, 05:49 PM

Updated : 08 Apr 2022, 03:54 PM

সোমবার রাতে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়াহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান জানান।

গ্রেপ্তার এনামুল হক (৩১) ও হেলাল উদ্দিনের (২৭) বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে।

র‌্যাব কর্মকর্তা মাশকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে চট্টগ্রামের দিকে আসা একটি প্রাইভেট কারকে জোরারগঞ্জ এলাকায় থামার সংকেত দিলে চালক না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব ধাওয়া করে গাড়িটি আটক করে।”

পরে ওই গাড়ি তল্লাশি করে ২১ কেজি গাঁজা পাওয়ার কথা জানিয়ে মাশকুর রহমান বলেন, “কুমিল্লা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে চট্টগ্রাম নিয়ে আসার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।”