৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ পাহাড়ি
চট্টগ্রামে চার হাজার ইয়াবাসহ চার পাহাড়ি যুবাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার নগরীর শাহ আমানত সেতু, ফিরিঙ্গী বাজার, নাসিরাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন- পুমে মালা চাকমা (২২), কেমেচিং চাকমা (২৫), উমে চাকমা (৩৫) ও চাইছেন উন চাকমা (৩০)। তাদের সবার বাড়ি টেকনাফের হোয়াইক্ষ্যাং ইউনিয়নে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
“অভিযানে শাহ আমানত সেতু এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ পুমে মালাকে, এক কিলোমিটার এলাকা থেকে চাইছেন উনকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।।”
অন্য দুটি টিম পূর্ব নাসিরাবাদ হাউজিং সোসাইটি ও ফিরিঙ্গী বাজার থেকে দেড় হাজার ইয়াবাসহ অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়।
শামীম বলেন, “জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে টেকনাফ থেকে তারা ইয়াবা নিয়ে চট্টগ্রাম এসে বিভিন্ন জনের কাছে বিক্রি করেন।”
তাদের বিরুদ্ধে বাকলিয়া, চান্দগাঁও, কোতোয়ালী ও পাঁচলাইশ থানায় পৃথক পৃথক মামলা করা হয়েছে বলে জানান তিনি।
