২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কিরিচসহ ৫ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2019, 06:31 PM

Updated : 08 Apr 2022, 03:54 PM

নগরীর সদরঘাট থানার এস আর বিল রেল গেইট এলাকা থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। যারা দোকান ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল বলে পুলিশের দাবি।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. জসীম উদ্দিন (২৪), মো. জসীম (২৭), শাহ আলম ওরফে তোয়াইন্না (২৩) ও মো. বাদল (২৮)।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা এস আর বিল রেল গেইট এলাকায় অস্ত্র শস্ত্র নিয়ে নিয়ে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

“এসময় তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে পাঁচটি কিরিচ ও একটি কোরাবারি উদ্ধার করা হয়।”

ওসি নেজাম বলেন, ওই এলাকায় অনেক ট্রান্সপোর্ট এজেন্সি রয়েছে। রাতের বেলা সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পর তালা ভেঙ্গে ডাকাতি করার প্রস্তুতি এই যুবকরা নিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

ওসি জানান, গ্রেপ্তার জসীম উদ্দিনের বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন আইনে সদরঘাট থানায় সাতটি ও শাহ আলমের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন আইনে তিনটি করে মামলা আছে।