২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিপর্যয়ে এক ঘণ্টা অন্ধকারে চট্টগ্রাম

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে বিদ্যুৎ বিপর্যয়ে ঘণ্টাখানেক অন্ধকারে কাটিয়েছে চট্টগ্রামবাসী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2019, 11:53 PM

Updated : 08 Apr 2022, 03:52 PM

রোবাবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রামের জনসংযোগ কর্মকর্তা শহীদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।”

“বিদ্যুৎ লাইন সচল করতে কাজ চলছে।”

পরে রাত পৌনে ১২টার দিকে নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করে।