২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এসএমজিসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশের বাদুরতলা বড় গ্যারেজ এলাকা থেকে এসএমজি’সহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2019, 09:01 PM

Updated : 10 Oct 2022, 08:56 PM

রোববার বিকাল ৫টার দিকে আকবর শাহ রোডের একটি অফিস থেকে ওয়াহিদুল ইসলাম সোহেল (৫৫) নামে ওই ব্যক্তিকে এসএমজিসহ গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর এএসপি মাশকুর রহমান।

সোহেল ওই এলাকার মৃত মাজহারুল ইসলামের ছেলে। তার কাছ থেকে এসএমজি ছাড়াও দুটি ম্যাগজিন ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মাশকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াহিদুলের অফিস থেকে এসএমজি ও তার তথ্যে ২৭ রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।