কর্ণফুলীতে ৫ হাজার ইয়াবাসহ দুই যুবক ধরা
চট্টগ্রামে পাঁচ হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ ধরা পড়েছেন দুই যুবক।
রোববার বিকালে কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ফাইল ছবি
কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসে বাস থেকে নামার পর কলেজ বাজার এলাকায় গোপন ষংবাদর ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।”
তল্লাশি করে দুজনের কাছ থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান ওসি।
ওসি আলমগীর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে শনিবার কক্সবাজার যান। সেখান থেকে ইয়াবা নিয়ে বিক্রির জন্য চট্টগ্রামে আসে।
দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।
