চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালের ওই দুর্ঘটনায় নিহতের নাম জেসমিন আক্তার (২০)। তার স্বামীর নাম মো. কবীর।
লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর জগবন্ধু গ্রামের জেসমিন থাকতেন নগরীর আকবর শাহ এলাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সিডিএ আবাসিক এলাকার এক নম্বর রোডসংলগ্ন রেলপথ ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন জেসমিন।
“পৌনে আটটার দিকে জেসমিনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার বিষয়ে রেলওয়ে জিআরপি থানা এবং আকবর শাহ থানার সাথে যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য দিতে পারেনি।
