২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ২৪টি কাঁচাঘর

নগরীর বায়েজিদ বোস্তামি থানার বালুছড়া এলাকায় আগুনে ২৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 05:41 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

শনিবার দুপুর পৌনে একটার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুপির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে বখতেয়ার কলোনির ২৪টি কাঁচা ঘর পুড়ে গেছে।

এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।