২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে ‘গোলাগুলি’, ১৪ মামলার আসামি নিহত

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে দুই দল ‘জলদস্যুর’ মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2019, 09:26 PM

Updated : 18 Aug 2022, 04:39 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সোমবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার রহমতপুর বেড়িবাঁধ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে সন্দ্বীপ থানার ওসি মোহাম্মদ শাজাহানের ভাষ্য।

পুলিশ বলছে, নিহত মো. ইউসুফ ওরফে কালা মনির (৩২) সন্দ্বীপ থানার ‘তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী’। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ইউসুফের দলের সঙ্গে স্থানীয় জলদস্যুদল তাহেরের লোকজনের গোলাগুলির খবর পেয়ে পুলিশ বিকালে সেখানে যায়।

“ঘটনাস্থলে গিয়ে আমরা কালা মনিরের গুলিবিদ্ধ লাশ পাই। সেখান থেকে দুটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও ১২০টি ইয়াবাও উদ্ধার করা হয়েছে।”

এ ঘটনায় থানায় একটি মামলা করা হবে বলে জানান ওসি।