২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউর স্প্রিং সেমিস্টারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রামের বেসরকারি চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2019, 07:53 PM

Updated : 18 Aug 2022, 04:39 PM

শনিবার সকালে সিআইইউর জামালখান ক্যাম্পাসে এই পরীক্ষা হয়।

সিআইইউ উপাচার্য মাহফুজুল হক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন।

বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ও স্কুল অব ল প্রোগ্রামের অধীনে বিভিন্ন বিষয়ে পড়ার ‍সুযোগ রয়েছে।

আছে বৃত্তি ও পড়ালেখার পাশাপাশি ক্যাম্পাস জবের দারুণ সুযোগ।