২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রেলস্টেশন এলাকা থেকে আট হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2019, 01:13 PM

Updated : 08 Apr 2022, 03:40 PM

শুক্রবার ভোরে গ্রেপ্তার এই দুজন হলেন- আফসার মিয়া (৩০) ও মোহাম্মদ আলমগীর (৩০)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আচারের প্যাকেটে লুকিয়ে ইয়াবা পাচারের সময় তাদের আটক করা হয়।

ওই প্যাকেটে থাকা আট হাজার ৫৬৮পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তবে অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি র‌্যাব কর্মকর্তা মাশকুর রহমান।