২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের রাউজানে ট্রাকের ধাক্কায় এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2018, 07:09 PM

Updated : 19 Aug 2022, 02:52 PM

নিহত মো. মনছুর (৪২) উপজেলার আঁধারমানিক এলাকার বাসিন্দা।

রোববার উপজেলার রাউজান-রাঙামাটি সড়কের ঢালার মুখে এ দুর্ঘটনা ঘটে বলে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে মনছুর মটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীতমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

মনছুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।