২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে দোকানকর্মী খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জেরে এক গ্রিল ওয়ার্কশপের কমর্চারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 12:55 AM

Updated : 19 Aug 2022, 02:49 PM

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওয়াহেদপুর বাজারের বৈরাগের টিলা নামে স্থানে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শাহ আলম (৩০) মধ্যম ওয়াহেদপুর এলাকার আলী আকবরের ছেলে।

মিরসরাই থানার ওসি জাহেদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয়ভাবে আগে থেকেই একপক্ষের সাথে শত্রুতা ছিল শাহ আলমের। এর জেরে তাকে বিকালে বৈরাগী টিলায় ধরে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করা হয়।”

গুরুতর আহত শাহ আলমকে স্থানীয় মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।