২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ারফোনে মগ্ন তরুণের প্রাণ গেল ট্রেনের ধাক্কায়

নগরীর খুলশীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে, যিনি কানে ইয়ারফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটছিলেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 07:44 PM

Updated : 08 Apr 2022, 07:14 PM

মঙ্গলবার বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যে খুলশী রেল গেইটের কাছে চট্টগ্রাম বিশ্বদ্যালয় থেকে শহরমুখী শাটল ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রেল পুলিশ ষোলশহর ফাঁড়ির এসআই মো. জাকির হোসেন।

নিহত মো. রাকিব হোসেন (১৮) ফেনীর ছাগলনাইয়া উপজেলার জাফর আহমেদের ছেলে।

তিনি নগরীর পলিটেকনিক এলাকার রূপসী হাউজিং সোসাইটির শিকদার ভবনে থেকে খুলশীতে এলাকায় ফুফাতো ভাইয়ের দোকানে কাজ করতেন। 

এসআই জাকির প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, রাকিব কানে ইয়ারফোন লাগিয়ে খুলশী রেলবিট সংলগ্ন লাইন ধরে হাঁটছিলেন। সেসময় শাটল ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।