২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম চিড়িয়াখানায় চিত্রা হরিণ পরিবারে নতুন শাবক

চট্টগ্রাম চিড়িয়াখানায় চিত্রা হরিণ পরিবারে আরও এক শাবকের জন্ম হয়েছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 11:15 AM

Updated : 11 Oct 2022, 12:43 PM

একটি চিত্রা হরিণ রোববার সন্ধ্যায় বাচ্চা প্রসব করে বলে চট্টগ্রাম চিড়িয়াখানার চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ জানান।

আগে চিড়িয়াখানায় ছয়টি মেয়ে ও চারটি পুরুষ চিত্রা হরিণ ছিল। নতুন সদস্যকে নিয়ে এ পরিবারে মোট সদস্য সংখ্যা ১১টিতে দাঁড়ালো। 

হরিণ শাবকটি মায়ের কাছে থাকায় এখনও তার লিঙ্গ নির্ধারণ করা যায়নি বলে চিকিৎসক শাহাদাৎ জানান।

চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে চিত্রা, সাম্বার ও মায়া- এ তিন প্রজাতির হরিণ রয়েছে।