২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে ট্রেনে কাটা পড়ে তিনজন মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 09:40 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে রেল পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন আবুল হোসেন (৪৬), তার ছয় মাস বয়েসী মেয়ে বিবি ফাতেমা এবং ৫৫ বছরের অজ্ঞাতনামা এক পুরুষ। আবুলের স্ত্রী রোকসানা বেগমও আহত হন। তাদের বাড়ি মাদামবিবিরহাটের খাদেম বাড়ি।

চট্টগ্রাম জিআরপি থানার এএসআই হাসান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ৭টার দিকে একটি রিলিফ ইঞ্জিন ভুল লাইনে চলে এলে কয়েকজন কাটা পড়েন।”

আহত রোকসানা চমেক হাসপাতালে চিকিৎসাধীন।