২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্র্যাভেলিং চট্টগ্রাম’র যাত্রা শুরু

চট্টগ্রাম থেকে ভ্রমণ বিষয়ক প্রথম অনলাইন পত্রিকা ‘ট্র্যাভেলিং চট্টগ্রাম’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2018, 01:38 AM

Updated : 19 Aug 2022, 02:47 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ‘ট্র্যাভেলিং চট্টগ্রাম’র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন ।

তিনি বলেন, “বিদেশের বহু মানুষ বাংলাদেশকে দেখতে চায়। আর বাংলাদেশিরা চায় বিশ্ব দেখতে। আশা করি, তরুণরা ট্র্যাভেলিং চট্টগ্রামের চোখে বিশ্ব দেখবে।”

অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জিএম নিতাই কুমার ভট্টাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুন্তল বড়ুয়া, অধ্যাপক মো. ইদ্রিস আলী, পর্যটন করপোরেশন চট্টগ্রামের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ সাইফুর রহমান ।

ট্র্যাভেলিং চট্টগ্রাম’র প্রকাশক কাজী এএমএম মমতাজুল ইসলাম এবং প্রধান সম্পাদক শরীফ চৌহানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

দেশ-বিদেশের ভ্রমণ সংক্রান্ত সব খবর পরিবেশনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল ট্র্যাভেল চট্টগ্রাম। ভ্রমণ পিপাসুরা নিজেদের অভিজ্ঞতা প্রকাশের সুযোগও পাবেন এতে।

ভ্রমণ বিষয়ক নানা তথ্য, উৎসব, যাতায়াত, খাবার সংক্রান্ত নানা তথ্যে সাজানো হয়েছে এই ওয়েব পোর্টালটি।

ট্র্যাভেলিং চট্টগ্রামের ফেইসবুক পেইজ চালু করা হয়েছে, চালু হচ্ছে ইউটিউব চ্যানেলও।