২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিভাসু শিবিরের সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2018, 06:49 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী মুরগি ফার্ম এলাকার একটি কোচিং সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সাদেক আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।

খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুরগি ফার্ম এলাকার মাহফুজ কমিশনারের বাড়ির কর্ণিয়া কোচিং সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এসময় সেখান থেকে জিহাদী বই ও বোমা তৈরির কিছু সরঞ্জামও উদ্ধার করা হয় বলে জানান ওসি।