চট্টগ্রাম জামায়াতের নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর এক নেতাকে সাতকানিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার চিববাড়ি এলাকার নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ারুল আলম চৌধুরী (৪০) চট্টগ্রাম মহানগর জামায়াতের আইন-আদালত বিষয়ক সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার আনোয়ারুল আলমের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী ও বাকলিয়া থানায় নাশকতা, বিষ্ফোরক, পুলিশের ওপর হামলার ঘটনায় অন্তত ১২টি মামলা রয়েছে।
