২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর আমিন জুট মিল এলাকায় আগুনে এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2018, 11:57 AM

Updated : 19 Aug 2022, 02:33 PM

শুক্রবার গভীর রাতে বায়েজিদ বোস্তামি থানার আমিন জুট মিলস সংলগ্ন জাহাঙ্গীরের কলোনিতে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিহত মো. সোহেল (১৯)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে একটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

“ওই যুবক একটি দোকানের ভেতরে ঘুমাচ্ছিলেন। দোকানটি বাইরে থেকে তালা দেওয়া ছিল।”

আগুনে কলোনির ১৯টি কাঁচা ঘর পুড়ে গেছে।

রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।