২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে হাতির নিচে পড়ে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে হাতির পায়ের নিচে পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 07:36 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের রাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মরিয়ম খাতুনের (৬২) বাড়ি ওই এলাকাতেই।

বাঁশখালী থানার এসআই বিমল কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গভীর রাতে তাদের বাড়ির পাশের গাছপালা বাঙতে আসে একপাল হাতি। ঘটনা দেখার জন্য ওই মহিলা ঘরের বাইরে এলে একটি হাতি তাকে আক্রমণ করে।”

হাতির পায়ের ধাক্কায় মরিয়মের ডান হাত ও ডান পা ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে একই উপজেলার পুকুরিয়া ইউনিয়নের নুতুন পাড়ায় আরেকটি হাতির আক্রমণে মো. শোয়েব (৪০) নামে এক ব্যক্তি আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানান এসআই বিমল।