চট্টগ্রামে গাড়ির ধাক্কায় মটরসাইকেল আরোহীর মৃত্যু
চট্টগ্রাম নগরীর লালখান বাজারে প্রাইভেট কারের ধাক্কায় এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার রাত সোয়া ৯টার দিকে লালখান বাজার ম্যাজিস্ট্রেট কলোনির সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমীর জানিয়েছেন।
নিহত তুষার দাশ (২৫) গোপাল দাশের ছেলে। তিনি বিএসআরএমে চাকরি করেন। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমীর বলেন, গুরুতর আহত তুষারকে হাসপাতালে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
