চট্টগ্রামে আগুনে পুড়েছে তিনটি লবণ কারখানা
চট্টগ্রামে আগুনে পুড়েছে তিনটি লবণ কারখানা।
শুক্রবার বিকালে মাঝিরঘাট স্ট্রান্ড রোডের নারিকেল তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সোয়া পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের আগ্রবাদ, বন্দর, নন্দন কানন ও চন্দনপুরা ইউনিটের ১১টা গাড়ি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে সুমন সল্ট, সী সল্ট ও তানভীর সল্ট নামে তিনটি কারখানা পুড়ে গেছে ও জননী সল্ট নামের একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা পূর্ণচন্দ্র।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
