২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিযবুত সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বিপুল পরিমাণ ‘জিহাদি বইসহ’ হিযবুত তাহরিরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 07:42 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

বৃহস্পতিবার দুপুরে নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিরুজ্জামান পারভেজ (৩৯) স্টেডিয়াম মার্কেটে একটি ফার্নিচার দোকানের কর্মচারী।

র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজীর দেউড়ি এলাকা থেকে পারভেজকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গি মতাদর্শের বই, লিফলেট উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ জানিয়েছেন যে ২০১০ সালেও সে একবার পাঁচলাইশ এলাকায় গ্রেপ্তার হয়েছিলেন।