চট্টগ্রামে অস্ত্রসহ চার যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ চার যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার ভোর রাতে নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনীর গাউসিয়া লেক সিটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) মঈনুল ইসলাম জানান।
তাদের কাছ থেকে একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান গোয়েন্দ কর্মকর্তা মঈনুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তারা নগরীর বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের মত অপরাধমূলক কর্মকাণ্ড করত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”
