ভবঘুরে শিশুদের আটকে রেখে যৌন নির্যাতন, গ্রেপ্তার ১
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আটকে রেখে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
প্রতীকী ছবি
গ্রেপ্তার ব্যক্তির নাম কামাল উদ্দিন (২৫)। উদ্ধার ১১শিশুর বয়স আট থেকে ১২ বছরের মধ্যে। এদের অধিকাংশই ভবঘুরে।
র্যাব-৭ এর এএসপি মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টঙ্গীর এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করতে গিয়ে তারা জানতে পারেন যে শান্তির হাট এলাকার খাজা বাবার দোয়া হোটেলে কিছু শিশুকে কাজ করানোর নামে আটকে রেখে বলাৎকার করা হচ্ছিল।
“দীর্ঘদিন ধরে ভবঘুরে শিশুদের আটকে রাখা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বলাৎকারের বিষয়টি স্বীকার করেছে “ বলেন র্যাব কর্মকর্তা।
কামালের কাছে ৩৯৫টি ইয়াবা ট্যাবলেটও পাওয়া গেছে বলে জানান এএসপি মিমতানুর।
