২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

তিন হাজার ইয়াবাসহ চট্টগ্রাম রেল স্টেশন থেকে এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2018, 07:34 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

বুধবার রাতে চট্টগ্রাম রেল স্টেশন প্ল্যাটফর্ম থেকে সুজিত চন্দ্র পণ্ডিত (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানায় চট্টগ্রাম জিআরপি থানার ওসি মোস্তাফিজ ভুইয়া।

সুজিতের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেতডোবা এলাকায়, তিনি চট্টগ্রাম মহানগরীর হাজারী গলিতে থাকতেন।

ওসি মোস্তাফিজ ভুইয়া জানান, সুজিতের কাছ থেকে তিন হাজার ইয়াবা পাওয়া যায়। তখন তিনি নিজেকে দৈনিক নবচেতনা পত্রিকার ‘সাংবাদিক’ পরিচয় দিয়েছিলেন।

“পরে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে, ইয়াবা ব্যবসার সুবিধার্থে এক পরিচিত বড়ভাইয়ের মাধ্যমে সাংবাদিক পরিচয়ের ওই কার্ড সংগ্রহ করেছে সে।”