২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচলাইশের জঙ্গলে মুণ্ডবিচ্ছিন্ন লাশ উদ্ধার

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় জঙ্গলের ভেতর থেকে মুণ্ডুবিচ্ছিন্ন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2018, 01:20 PM

Updated : 08 Apr 2022, 06:38 PM

নিহত মো. আলাউদ্দিন (৩২) মুরাদপুর পিলখানা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় কিশলয় কমিউনিটি সেন্টারে বয় হিসেবে কাজ করতেন।

পাঁচলাইশ ফরেস্ট এলাকার মৎস্য মান নিয়ন্ত্রণ কার্যালয়ের পেছনে পাহাড়ি জঙ্গল থেকে সোমবার রাতে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই এলাকায় লাশটি পচে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

“মাথা ছাড়াও দুই হাতের কনুই থেকে এবং পায়ের পাতাও বিচ্ছিন্ন ছিল। আমরা ধারণা করছি, কয়েকদিন আগে এই যুবককে হত্যা করা হয়েছে, লাশটি পচে গেছে।”

লাশ উদ্ধারের পর আলাউদ্দিনের স্ত্রী গিয়ে সনাক্ত করে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা ওয়ারিশ বলেন, আলাউদ্দিন ১০ দিন ধরে নিখোঁজ ছিল। গত ২৮ জুন পাঁচলাইশ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।