মেয়েকে ধর্ষণের পর পলাতক
চট্টগ্রামের বাঁশখালীতে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
রফিক আহমেদ নামে ওই ব্যক্তি রোববার রাতে ধর্ষণের পর থেকে পলাতক বলে পুলিশ জানিয়েছে।
রফিক অটো রিকশার লাইনম্যান হিসেবে কাজ করেন। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। ধর্ষণের শিকার ১৪ বছর বয়সী মেয়েটি রফিকের দ্বিতীয় সন্তান।
মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামী রফিকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন তার স্ত্রী।
বাঁশখালী থানার পরিদর্শক শরীফুল ইসলাম বলেন, “ওই কিশোরী প্রাথমিকভাবে পাষণ্ড পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কথা স্বীকার করেছে।”
মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। রফিককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা শরীফ।
