২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেট কার থেকে ২৭ হাজার ইয়াবা উদ্ধার

প্রাইভেট কারে পাচারের সময় সাড়ে ২৭ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2018, 07:51 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

রোববার বিকালে নগরীর আকবর শাহ থানার কর্নেল হাট এলাকা থেকে প্রাইভেট কার ও মো. আশরাফ (৩৬) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

গাইবান্ধার আশরাফ ঢাকার যাত্রাবাড়ীতে পরিবার নিয়ে থাকেন।

র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্নেল হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রাইভেট কারটি আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চৌকিতে ঢাকাগামী প্রাইভেট কারটিকে থামার সংকেত দেওয়া হয়। এসময় চালক সংকেত অমান্য করে কিছু দূরে গাড়িটি থামিয়ে পালানোর চেষ্টা করে।

পরে তাকে ধাওয়া করে ধরা হয় এবং গাড়িটি তল্লাশী করে ২৭ হাজার ৭১০ ইয়াবা পাওয়া যায়।