চট্টগ্রামে জাল নোটসহ একজন গ্রেপ্তার
চট্টগ্রামে সাড়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ফারুক (৩৬) চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা।
নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।
“ফারুক জাল নোটগুলো নিয়ে সেখানে অবস্থান করছিলেন। পুলিশ দেখে পালানোর চেষ্টা করা সময় তাকে গ্রেপ্তার করা হয়।”
নোটগুলোর মধ্যে দুটি নম্বরের ৫০০ টাকার নয়টি নোট, ছয়টি একই নম্বরের একহাজার টাকার ২৬টি নোট পাওয়া যায় বলে জানিয়েছেন ওসি মহসিন।
