২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2018, 08:52 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

শনিবার সকালে উপজেলার কেওচিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- ফোরকান (২৯) ও নাসরিন সুলতানা (২৪)।

হাইওয়ে পুলিশ দোহাজারী থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জনান, সকালে কক্সবাজারগামী ‘সেন্টমার্টিন পরিবহনের’ একটি বাসের সাথে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও তিনজন আহত হয়। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।”

বাসটি আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মিজানুর।